প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে’ রিট। উত্তরসূরী না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেনো তার পদ থেকে পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে’ এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে রিট
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে নভেম্বরের প্রথম সপ্তাহের যে কোনো দিন।

এই রিটে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং আইন সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
রিটকারী বলেন, আমি আশঙ্কা করছি, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন, সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।
