,

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আশিক বেপারী (২৫) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শনিবার দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আশিক বেপারীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। শরীয়পুর জেলার ডামুড্যা থানায় আশিকের বিরুদ্ধে ধর্ষণ রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আশিক ধর্ষণের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
ধর্ষণ

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।