তেলাপিয়া মাছ খেয়ে মরতে বসেছিলেন এক নারী

তেলাপিয়া মাছ খেয়ে মরতে বসেছিলেন এক নারী। তেলাপিয়া মাছ খাওয়ার পর এক নারীর শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দেয়। এটি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে, ওই নারী প্রায় মরতেই বসেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিতে এ ঘটনা ঘটে। ওই নারীর বন্ধু জানায়, স্থানীয় একটি বাজার থেকে মাছটি ক্রয় করে আনেন তিনি। মাছটির মধ্যে দূষিত পদার্থ ছিল। এটি খাওয়ার পরই সে অসুস্থ হয়ে পড়ে। 

তেলাপিয়া মাছ খেয়ে মরতে বসেছিলেন এক নারী

ওই নারীর নাম লাউরা বারাজাস। ৪০ বছর বয়সী এই নারী দীর্ঘ এক মাসের অধিক সময়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত তিনি মরার হাত থেকে বেঁচে ফিরলেন। বারাজাসের ব্ন্ধু আন্না মিসসিনা কেরোনকে বলেন, এটা যে কারো সঙ্গেই হতে পারত। এটা সত্যিই ভয়ানক ছিল। এ ঘটনা আমাদের অনেক কষ্ট দিয়েছে। 

তেলাপিয়া মাছ খেয়ে মরতে বসেছিলেন এক নারী

তিনি আরও বলেন, মাছটি খাওয়ার পর বারাজাস অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাকটেরিয়া সংক্রমণ এমন পর্যায়ে চলে যে তার বেঁচে থাকা হুমকির মধ্যে পড়ে। মিসসিনা বলেন, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তার হাতের আঙুল কালো হয়ে যায়, পায়ের পাতা কালো হয়ে যায়, উপরের ঠোঁটেও একই রকম অবস্থা দেখা দেয়। এছাড়া কিনডি অকেজো হয়ে যায়। 

মিসসিনা জানান, তার বন্ধু বারজাস ‘ভিব্রিও ভালনিফিকাস’ দ্বারা আক্রান্ত হয়েছিল। এটি সামুদ্রিক খাবার এবং পানিতে পাওয়া যায়। এজন্য এ ব্যাকটেরিয়া থেকে বাঁচতে সামুদ্রিক মাস পুরোপুরি সিদ্ধ করে খাওয়া উচিত এবং কাঁচা মাছ খাওয়া বন্ধ করতে হবে। কারণ এটি স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ।  

তেলাপিয়া মাছ খেয়ে মরতে বসেছিলেন এক নারী

 

Leave a Comment