জিলাইভ [ GLive ] | truth alone triumphs

তিন দেশ থেকে ৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার

তিন দেশ থেকে ৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।তিনি জানান, সৌদি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি এবং কানাডা থেকে ১ লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) কেনা হবে। আর দেশি প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউনিয়া।

তিন দেশ থেকে ৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৮ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫০০ টাকায় কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

তিন দেশ থেকে ৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার

অন্যদিকে মরক্কো ও কানাডা থেকে সার কেনার বিষয়ে সাঈদ মাহমুদ খান জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৩০ কোটি ২ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিএডিসির মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১৫তম ও ১৬তম লটে ৫০ হাজার মেট্রিক টন করে মোট এক লাখ টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। 

 

তিন দেশ থেকে ৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News