জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গত ৩৪ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

গত ৩৪ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, অন্যদিকে দেশজুড়ে তাপপ্রবাহ। আবার মাঝেমধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী-বৃষ্টিও চলছে। দুই দিন আগে শুরু হয়েছে চলমান তাপপ্রবাহ। আর গত সোমবার তা সারাদেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চারটি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৯ সালের ৮ মের পর মে মাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। ওই দিনই ঢাকায় এই তাপমাত্রা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দু-তিন দিন সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।

গত ৩৪ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

শুধু ঢাকাতেই নয়, সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও গত ৯ বছর আগের রেকর্ড ছুঁয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায়, ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২১ মে যশোরে ওই একই তাপমাত্রা উঠেছিল।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত এপ্রিলের মতো চলতি মে মাসেও একের পর এক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা বেড়ে দেশের উষ্ণতা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বেশির ভাগ মেঘ সেখানে চলে গেছে। ফলে দেশের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার হয়ে ওঠায় টানা সূর্যের কিরণ আসছে।

 

গত ৩৪ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

 

এতেই আবারও দাবদাহ শুরু হয়েছে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আরও দুদিন এমন তাপপ্রবাহ থাকতে পারে। শনিবারের পর থেকে তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর