রাজধানী ঢাকায় শুক্রবার (৭ নভেম্বর) সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংস্থার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি:
সকাল ১০টা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিকাল ৩টা: নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির আয়োজিত র্যালির উদ্বোধন করবেন মির্জা ফখরুল।
ইউটিএফ আত্মপ্রকাশ:
সকাল ১০টা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা ও সামাজিক দায়িত্ব পুনঃনির্ধারণের লক্ষ্যে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’ আত্মপ্রকাশ করবে। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।
টিএসএন
