,

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ করতে ডিএসসিসির কমিটি গঠন

মশক নিধন কার্যক্রমের ব্যয়’ নির্ধারণ করতে ডিএসসিসির কমিটি গঠন। মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন মেশিনের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে টুলস বক্স’ সরবরাহ কাজের জন্য পাবলিক প্রকিউরমেন্ট অনুযায়ী দাপ্তরিক ব্যয় নির্ধারণ করার জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান এ বিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেন।

 

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ করতে ডিএসসিসির কমিটি গঠন

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ করতে ডিএসসিসির কমিটি গঠন

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব হয়েছে অঞ্চল ১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে সংস্থাটির ভান্ডার ও ক্রয় কর্মকর্তা।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, গঠিত এই কমিটি এসব মালামালের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে তা প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। 

 

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ করতে ডিএসসিসির কমিটি গঠন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।