,

টানা বৃষ্টির আশঙ্কা : আবহাওয়া অধিদপ্তর

টানা বৃষ্টির আশঙ্কা | মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় । এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে । ফলে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে পরবর্তী ৫ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

টানা বৃষ্টির আশঙ্কা : আবহাওয়া অধিদপ্তর

বুধবার (২৭) সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ৩ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হালকা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।