জ্বালানি নিয়ে উদ্বেগ আছে, তবে ঘাবড়ানোর কিছু নেই: নসরুল হামিদ। মধ্যপ্রাচ্যের দেশ ‘ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি নিয়ে এ উদ্বেগের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জ্বালানি নিয়ে উদ্বেগ আছে, তবে ঘাবড়ানোর কিছু নেই: নসরুল হামিদ
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমাদের অধিকাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাসেরও একটা বড় জায়গা কাতার ও ওমান। আমরা সেখানকার অবস্থাটা পর্যবেক্ষণ করছি।
আমাদের সিচুয়েশন খারাপরের দিকে গেছে, এখনই বলছি না। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই। মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলে এর প্রভাব সারা বিশ্বেই পড়ে। আমাদের জ্বালানি খাতেও পড়ে। দামের একটা বড় পরিবর্তন দেখা যায়।
তিনি আরও বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, এটা সামনে কোন দিকে যাবে বলা যাচ্ছে না। এর ফলে সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। এটা অস্বীকার করার কিছু নেই। সারা বিশ্বই এটা নিয়ে চিন্তিত।