,

জাপানে গাড়ির যন্ত্রাংশ কারখানায় বিস্ফোরণ, নিহত ১

জাপানের একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

 

জাপানে গাড়ির যন্ত্রাংশ কারখানায় বিস্ফোরণ, নিহত ১

 

টোকিও থেকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, চুবু-নিপ্পন ব্রডকাস্টিং ও নাগোয়া ব্রডকাস্টিং নেটওয়ার্ক জানিয়েছে যে, স্থানীয় দমকল বিভাগ জরুরি ফোন কলে জানতে পারে—একটি ধুলো সংগ্রাহক বিস্ফোরিত হয়েছে, যার ফলে কারখানার ছাদ উড়ে গেছে।

বিস্ফোরণের ঘটনাটি জাপানের মধ্যাঞ্চলীয় টয়োটা নগরীর চুও স্প্রিং কোম্পানির কারখানায় ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ধরে গেলে দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে দমকল বিভাগের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।