,

জাপানে কমছে জাপানি মানুষ, বাড়ছে বিদেশি মানুষ

জাপানে কমছে জাপানি মানুষ, বাড়ছে বিদেশি মানুষ। এক যুগেরও বেশি সময় ধরে কমতে শুরু করেছে জাপানের জনসংখ্যা। তবে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ২০২২ সাল। গত বছর দেশটির ইতিহাসে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কমার ঘটনা ঘটেছে।

 

জাপানে কমছে জাপানি মানুষ, বাড়ছে বিদেশি মানুষ 

জাপানে কমছে জাপানি মানুষ, বাড়ছে বিদেশি মানুষ 

তবে জনসংখ্যা কমলেও সূর্যোদয়ের দেশ জাপানে’ অভিবাসী বা বিদেশির সংখ্যা’ রেকর্ড সংখ্যক বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। বুধবার (২৬ জুলাই) এক সরকারি প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমহ্রাসমান জনসংখ্যার ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখছেন অভিবাসীরা। অভিবাসীদের বেশিরভাগই বাস করেন রাজধানী টোকিতেও। শহরটিতে যে সংখ্যক বাসিন্দা রয়েছেন তার ৪ দশমিক ২ শতাংশ হলেন অভিবাসী।

জনসংখ্যা কমার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জাপানিদের (স্থায়ী নাগরিক) সংখ্যা কমেছে প্রায় ৮ লাখ। এই ৮ লাখ কমে এখন জাপানিদের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২৪ লাখ ২ হাজারে। এর আগে কখনো দেশটিতে এক বছরে, জাপানিদের সংখ্যা কমার ক্ষেত্রে এতো বড় লাফ দেখা যায়নি। 

 

জাপানে জনসংখ্যা রেকর্ড হারে কমে গেছে

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।