,

জাপানের বিরুদ্ধে চাল রপ্তানিতে শুল্ক হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপানের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, টোকিওকে শিগগিরই শুল্ক হার সংবলিত একটি চিঠি পাঠানো হবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, চালের সংকট থাকা সত্ত্বেও জাপান যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানি করছে না। তিনি বলেন, ‘আমি জাপানকে সম্মান করি, তবে তারা আমাদের চাল নেয় না। অথচ ওদের দেশে চালের সংকট চলছে।’

ট্রাম্প আরও জানান, শুল্ক বাড়ানোর আগে বিষয়টি নিয়ে আলোচনা করতে চিঠি পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, জাপান দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার হয়ে থাকবে।

এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, বেশ কয়েকটি দেশের জন্য একতরফাভাবে নতুন শুল্কহার ঠিক করা হবে এবং সে অনুযায়ী চিঠি পাঠানো হবে।

জানা গেছে, জাপান বর্তমানে মার্কিন প্রক্রিয়াজাত চালের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও কিছু দেশের ক্ষেত্রে তা সাময়িক স্থগিত রাখেন।

এই শুল্ক বিরতির সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। এ সময়ের মধ্যে চুক্তি না হলে নতুন শুল্ক কার্যকর হবে।

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেট জানিয়েছেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। কর ছাড় ও ব্যয় কাটছাঁট বিষয়ক একটি বড় বিল ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যও রয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।