,

চীনের পররাষ্ট্র নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার দেশের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থার ‘টু সেশনস’ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

 

চীনের পররাষ্ট্র নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন ওয়াং ই

 

বৃহস্পতিবার এনপিসি প্রেস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিজ্ঞ এই কূটনীতিক চীনের পররাষ্ট্র নীতি ও বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেবেন।

বেইজিং থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।

বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকে অংশ নিতে হাজার হাজার প্রতিনিধি ইতোমধ্যে বেইজিংয়ে উপস্থিত হয়েছেন। এই বৈঠক সাধারণত রাবার-স্ট্যাম্প আইনসভা এনপিসি এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থার যৌথ আলোচনার সমন্বয়ে আয়োজিত হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ। আইনপ্রণেতারা এবার কোভিড-পরবর্তী দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।