ব্রেকিং নিউজ :
ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ

দেশ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ১০:৯ পিএম

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা

টানা ভারী বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার মুখেও পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। অবশিষ্ট এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়াসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে দিনভর নজিরবিহীন বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান লোহার ফটকটি উপড়ে ফেলার পর সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনকে কেন্দ্র করে নগরীর মুরাদপুর এলাকায় দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ড ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বোর্ডের গেট মাথায় নিয়ে শিক্ষার্থীদের মিছিল

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টার দিকে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত পরীক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দিলে তা বিশাল বিক্ষোভে রূপ নেয়।

দুপুরের দিকে শিক্ষার্থীদের ক্ষোভ চরম আকার ধারণ করে। তারা শিক্ষা বোর্ডের প্রধান লোহার ফটকটি কবজি থেকে সম্পূর্ণ খুলে ফেলেন এবং সেটি মাথায় তুলে নিয়ে সড়ক জুড়ে মিছিল করেন। এ সময় আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বোর্ডের গেট খুলে নিয়ে যাওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

আলটিমেটাম পার হতেই গায়েবানা জানাজা

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি দেওয়ার পর কর্মকর্তারা বিকেল ৩টার মধ্যে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়ে কোনো সুরাহা মেলেনি।

আন্দোলনরত শিক্ষার্থী আমিনুল ইসলাম শাকিল বলেন, “কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে নির্দিষ্ট সময়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়ে সন্ধ্যা ৬টার দিকে আমরা শিক্ষা বোর্ডের সামনেই শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছি।” দ্রুত দাবি মানা না হলে রাতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

যে ৭ দাবিতে অনড় পরীক্ষার্থীরা

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে বহু পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। কোমর সমান পানি মাড়িয়ে কেন্দ্রে যেতে গিয়ে অনেকেরই প্রবেশপত্র ও খাতা ভিজে নষ্ট হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে নানা ত্রুটি ও অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীরা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত মূল দাবিগুলো হলো:

  • দেশের সার্বিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশিষ্ট সব এইচএসসি পরীক্ষা স্থগিত করা।

  • প্রশ্নপত্রের মান ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন করা।

  • প্রশ্ন প্রণয়নে দায়িত্ব অবহেলার সঙ্গে জড়িত বোর্ড কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা।

  • প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পরীক্ষা বা বিকল্প ব্যবস্থা করা।

  • ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রবেশপত্র ও নিবন্ধনপত্র বিনামূল্যে পুনঃইস্যুর ব্যবস্থা করা।

  • উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে অবশিষ্ট পরীক্ষাগুলোর জন্য বাস্তবসম্মত নতুন রুটিন তৈরি করা।

  • পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের নিরাপত্তা ও দুর্ভোগমুক্ত যাতায়াত নিশ্চিত করা।

স্থবির শিক্ষা বোর্ড, কর্মকর্তাদের নীরবতা

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বেশ কিছু সময়ের জন্য শিক্ষা বোর্ড কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ ও বের হওয়া বন্ধ করে দেন। এতে ভেতরের দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীরা এখন চরম সংকটে আছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেকেই কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের যৌক্তিক দাবি জানানো হলেও বোর্ড কর্তৃপক্ষ তা সম্পূর্ণ আমলে নেয়নি।

এই আন্দোলনের সামগ্রিক বিষয় এবং বোর্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে—তা জানতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হককে একাধিকবার ফোন করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তিনি সাংবাদিকদের ফোনও রিসিভ করেননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষা বোর্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য