ঘূর্ণিঝড় মোকার প্রভাবে এলএনজি সরবরাহ’ বন্ধ, ঢাকায় ‘বিদ্যুৎবিভ্রাট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকা রোববার (১৪ মে) কক্সবাজার ও অন্যান্য স্থানে আঘাত হানতে পারে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। কারণে দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা নানাভাবে ব্যাহত হয়।

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকায় বিদ্যুৎবিভ্রাট
ইতোমধ্যেই ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। তবে পরবর্তীতে ঝড়ের পরিস্থিতি বিবেচনায় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
গত রাত থেকে মহেশখালির দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
