গাজার কোথাও নিরাপদ নয়, নেই বিদ্যুৎ-পানি-ওষুধ

গাজার কোথাও নিরাপদ নয়, নেই বিদ্যুৎ-পানি-ওষুধ। জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলার কারণে গাজার কোথাও আর নিরাপদ নয়। এমনকি জাতিসংঘের আশ্রয় ‘কেন্দ্রগুলোও নয়। 

ইসরায়েলি অবরোধের কারণে অবরুদ্ধ উপত্যকাটিতে দেখা দিয়েছে খাওয়ার পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।

গাজার কোথাও নিরাপদ নয়, নেই বিদ্যুৎ-পানি-ওষুধ

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় সুপেয় পানি ফুরিয়ে যাচ্ছে। মানুষ বাধ্য হয়ে কুয়ার নোংরা পানি খেতে হচ্ছে। সুপেয় পানির জন্য গাজায় জ্বালানি দরকার।

গাজার কোথাও নিরাপদ নয়, নেই বিদ্যুৎ-পানি-ওষুধ

গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন ফার্মাকেয়ার গ্রুপের প্রধান নির্বাহী বাসিম খোউরি। তিনি বলেন, গাজায় চিকিৎসা সরঞ্জাম তৈরির যে কয়টি কারাখানা রয়েছে, তার সব কটিই বন্ধ হয়ে গেছে। উপত্যকাটিতে ত্রাণ সহায়তা না এলে বিপর্যয় নেমে আসবে।

গাজাবাসীকে সহায়তার জন্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থার পরিবহন বিমান মিসরে পৌঁছেছে। অনুমতি পেলেই সেগুলো গাজায় পাঠানো হবে।

 

হামাসের হামলায় ইসরাইলি হতাহতের সংখ্যা ২৫০৬ জনের বেশী গাজার কোথাও নিরাপদ নয়, নেই বিদ্যুৎ-পানি-ওষুধ

 

ইসরায়েলে হামলার অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন, তার দেশ নাকি গাজায় মানবিক সহায়তা পাঠানোর পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল, মিসর, জর্ডান ও জাতিসংঘের সঙ্গে কাজ করছে।

Leave a Comment