,

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় নিহত ২৬

গাজার দক্ষিণাঞ্চলে দু’টি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে।

খবরটি নিশ্চিত করেছে গাজা থেকে বার্তা সংস্থা এএফপি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর হামলায় ২২ জন এবং রাফাহর উত্তর-পশ্চিমে অপর একটি কেন্দ্রের কাছে ৪ জন প্রাণ হারিয়েছেন। হামলার জন্য তিনি ইসরাইলি বাহিনীকে দায়ী করেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।