ব্যয় সাশ্রয়ের উদ্যোগ হিসেবে ব্রিটিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড বারবেরি ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গেল অর্থবছরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে বারবেরি ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ৯৯.৮ মিলিয়ন মার্কিন ডলার) নিট লোকসান করেছে। অথচ আগের অর্থবছরে প্রতিষ্ঠানটি একই সময়ে ২৭ কোটি পাউন্ড মুনাফা করেছিল।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এই লোকসানের কারণে ব্যয় কমানোর অংশ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
