,

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।আহতের যুবকের নাম মো. সেন্টু ওরফে শাকিল (৩২)। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে মালপত্র সাপ্লাইয়ের কাজ করেন।

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

শাকিল বলেন, বসিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এমন সময় একটি টেম্পুতে করে ১০-১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোন কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত ঢাকা উদ্যান এলাকা ত্যাগ করে।

 

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

 

সে আরও জানায়, তারা আমার হাত ও পায়ের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

 

ঢাকার যেসব পশুর হাটে ক্যাশলেস লেনদেন থাকবে এবার

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।