,

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস , রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস ও স্কুল-কলেজগামীদের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই বের হতে হয়েছে। রাজধানীর সব জায়গাতে একই রকম বৃষ্টি হচ্ছে না; তবে আকাশ মেঘে ভারী হয়ে রয়েছে।

রোববার সকালে আকাশে ভারী মেঘ নিয়ে ঢাকা আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় বিরাজমান থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও।

অধিদফতরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, রাজধানীতে যা বৃষ্টি হচ্ছে তা সামান্য। মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে।

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভারী, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার, ময়মনসিংহে ২২ এবং বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এখনকার যে বৃষ্টি হয়েছে তার কারণ পশ্চিমা লঘুচাপ। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা-ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়তে অস্থায়ীভাবে দমকাসহ ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। সারাদিনে তাপমাত্র ২ থেকে ৪ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রও সামান্য হ্রাস পেতে পারে।

 

ঘূর্ণিঝড় ‘ অশনি ’ যে কোন মূহূর্তে গতি বদলাতে পারে

 

আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।