কারওয়ান বাজার সার্ক ফোয়ারার কাছে ককটেল বিস্ফোরণ, পুলিশ সতর্ক অবস্থানে

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর সার্ক ফোয়ারার কাছে এ বিস্ফোরণ ঘটে, তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “সার্ক ফোয়ারা তেজগাঁও থানার এলাকায়। আমরা এবং তেজগাঁও থানা পুলিশ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য কাজ চালাচ্ছি।”