কর্মকর্তাদের সাথে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র আতিক

কর্মকর্তাদের সাথে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কাউন্সিলরদের নেতৃত্বে যে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে, সেটি নিজ নিজ এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাবে। সিটি করপোরেশন থেকে শিক্ষার্থীদের জন্য যে আর্ট বুক ছাপানো হয়েছে কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের সকল কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এটি বিতরণ করবে। কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের জনগোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত।

কর্মকর্তাদের সাথে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র আতিক

মেয়র বলেন, নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়। তাই কাউন্সিলররা তাদের নিজেদের ওয়ার্ডের নির্মাণাধীন ভবন মালিককে চিঠি দিবে, যেন পানি জমে না থাকে। সেই সাথে নির্মাণাধীন ভবনের তালিকা প্রনয়ণ করবে। এই তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত র‌্যাপিড একশন টিম পরিদর্শন করবে এবং আইনানুগ ব্যবস্থা নিবে।

মেয়র আরও বলেন, কাউন্সিলররা প্রতিটি এলাকার মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সাথে সভা করে মশক নিধনে করণীয় সম্পর্কে অবহিত করবে। বিভিন্ন সোসাইটির প্রতিনিধিদের সাথেও সভা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করবে। কোন কোন বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেটির তালিকা প্রনয়ণ করে আশেপাশে লার্ভিসাইডিং বাড়াতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ এ.কে.এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, কাউন্সিলররা উপস্থি ছিলেন।

Leave a Comment