,

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রামণ, সাড়ে তিন গুণ বেড়েছে মাত্র ১৫ দিনেই

ভারতে করোনা সংক্রামণ ফের নতুন করে বাড়তে শুরু করেছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গাতেও সংক্রমণ বাড়ছে।

সরকারি পরিসংখ্যান বলছে, গত দুই সপ্তাহে কোভিড বেড়েছে অনেক। ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে করোনা।

গত দুই সপ্তাহে ১০ শতাংশ বা তার বেশি সংক্রমণের হারযুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। মাত্র ১৫ দিন আগেই দেশের ৫ রাজ্যের ৯টি জেলায় করোনা সংক্রমণ ছিল ১০ শতাংশের বেশি। সংক্রমণের হারে এই আচমকা বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে।

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রামণ, সাড়ে তিন গুণ বেড়েছে মাত্র ১৫ দিনেই

পরিসংখ্যান বলছে, গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যের মোট ৬৩টি জেলায় করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ছিল। দুই সপ্তাহ আগে এই সংখ্যাই ছিল মাত্র ১৫। দিল্লি, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্রে সংক্রমণের হার অন্য রাজ্যের চেয়ে বেশি রয়েছে। গত দুই দিনে দৈনিক সংক্রমণের পরিসংখ্যানও ছিল উদ্বেগজনক। পরপর দু’দিন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮০০ এর গণ্ডি।

 

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রামণ, সাড়ে তিন গুণ বেড়েছে মাত্র ১৫ দিনেই

 

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। কেন্দ্রীয় সরকারের তরফে দে জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী মাসের ১০ এবং ১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যগুলোর কাছে নির্দেশিকাও পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রামণ, সাড়ে তিন গুণ বেড়েছে মাত্র ১৫ দিনেই

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহেই সংখ্যাটি ছিল ১৯। ফলে মৃত্যুর পরিসংখ্যানও কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মাস্ক, স্যানিটাইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী দিনে নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে, তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কিনা, যাচাই করে দেখা হবে এপ্রিলের মহড়ায়।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।