,

করোনার নতুন রূপ ইংল্যান্ডে, কাজে আসছে না টিকা

ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে করোনার নতুন রূপ ইজি ৫.১ অথবা এরিসের উপদ্রব। একের পর এক করোনা আক্রান্তের শরীরে করোনার এই নতুন রূপ চিহ্নিত হচ্ছে। যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনার নতুন রূপ ইংল্যান্ডে, কাজে আসছে না টিকা

গত মে মাসেই ইরিস রূপের চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েক দিনে ইংল্যান্ডে করোনার এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইংল্যান্ডে ১০ জন করোনা আক্রান্ত পাওয়া গেল এক জনের শরীরে ইরিস রূপ মিলছে। এই নয়া রূপের উপদ্রবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে চলেছে। 

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশেষত বয়স্করাই করোনার এই নয়া রূপে আক্রান্ত হচ্ছেন। এবং তাৎপর্যপূর্ণ ভাবে তাঁরা করোনা টিকা নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মত, এই নয়া রূপের উপর পর্যবেক্ষণ জরুরি হয়ে উঠেছে। ওমিক্রন গোত্রের এই ভাইরাস ওই রূপের মতোই দ্রুত ছড়াচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞরা এ-ও জানাচ্ছেন, এই প্রেক্ষিতে ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি।

এরিস আক্রান্তদের উপসর্গ আলাদা কিছু নয়। সর্দি, হাঁচি-কাশি, হালকা জ্বর এবং মাথা ঘোরা হল করোনার নয়া রূপে আক্রান্তদের সাধারণ উপসর্গ। এই রূপ কতটা মারাত্মক, তা এখনও গবেষণাসাপেক্ষ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।