ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

করমুক্ত আয়ের সীমা ৬ লাখ টাকার প্রস্তাব

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ৪:৩৪ পিএম

করমুক্ত আয়ের সীমা ৬ লাখ টাকার প্রস্তাব

বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। একই সঙ্গে তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে নুরুল হক বলেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী যে উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন, এবারের বাজেটে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, কেবল ঘোষণা দিলেই হবে না; দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। একযোগে সব উপজেলায় এটি বাস্তবায়ন সম্ভব না হলেও ভৌগোলিক গুরুত্ব ও প্রয়োজনের ভিত্তিতে পর্যায়ক্রমে দ্রুত প্রকল্পটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজস্ব আহরণ নিয়েও নিজের মতামত তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব, তবে এজন্য কর ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। তার মতে, বর্তমানে মাসে ৫০ হাজার টাকার কম আয় করে একটি পরিবারের সম্মানজনকভাবে জীবনযাপন করা কঠিন। সেই বাস্তবতা বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ৬ লাখ টাকায় উন্নীত করা সময়োপযোগী সিদ্ধান্ত হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কর প্রশাসনের প্রয়োগমূলক কার্যক্রম আরও জোরদার করে নতুন সক্ষম করদাতাদের করের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে নুরুল হক বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কিছুটা কমেছে, তবু প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। তাই রাজনৈতিক জনপ্রিয়তার জন্য নয়, বরং বাস্তব চাহিদা ও সম্ভাবনা বিবেচনায় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের জন্য টেকসই ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও সংসদে তুলে ধরেন নুরুল হক। তিনি বলেন, চরাঞ্চলের মানুষ এখনও স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য মৌলিক সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। নিজেও চরাঞ্চলের মানুষ হওয়ায় তিনি এসব সমস্যার বাস্তব চিত্র কাছ থেকে দেখেছেন। এ কারণে চরাঞ্চলের উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে একটি স্বতন্ত্র ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি চরাঞ্চলের উন্নয়নসংক্রান্ত যেকোনো প্রকল্প বা চাহিদাপত্র দ্রুত ও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনার জন্য অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আলোচনায় প্রতিমন্ত্রীর বক্তব্যে কর কাঠামোর সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। তার মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে হলে করনীতি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

মন্তব্য