,

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু , যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গেছে। মহামারির আগের বছর গুলোতে দেশটিতে যে স্থিতিশীলতা বজায় ছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেক্ষেত্রে ব্যাপক নেতিবাচক পরিবর্তন ঘটায় তা মানুষরে গড়-আয়ুর ওপর ফেলেছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিকস রির্পোটের উদ্ধৃতি দিয়ে বুধবার ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু

 

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু

২০১৯ সালের জাতীয় গড়-আয়ুর তুলনায় ২০২০ সালে তা এক বছর আট মাস কমে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে মানুষের গড়-আয়ুর ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়। ২০২০ সালে আমেরিকান নাগরিকদের গড়-আয়ু দাঁড়ায় ৭৭ বছর। রির্পোট অথোরদের বরাত দিয়ে বলা হয়, ‘কোভিড-১৯ ও দুর্ঘটনাবশত: ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের গড়-আয়ু কমে গেছে।’

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে ২০২০ সালে মানুষের গড়-আয়ুর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে নিউইয়র্কে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটে। এ অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু ২০১৯ সালের গড়-আয়ু থেকে তিন বছর হ্রাস পেয়ে ২০২০ সালে তা ৭৭.৭ বছর দাঁড়ায়। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংগঠনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে বিশ্বের উন্নত অধিকাংশ দেশের মানুষের গড়-আয়ু কমে যেতে দেখা যায়।

 

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।