এম এ মতিন চাঁদপুর বাংলাদেশের চাঁদপুর জেলার রাজনীতিবিদ। তৎকালীন কুমিল্লা-২৩ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসনের সাবেক সংসদ সদস্য।
Table of Contents
এম এ মতিন চাঁদপুর | বাংলাদেশি রাজনীতিবিদ

প্রাথমিক জীবন
এম এ মতিন ১৯৩৬ সালে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জুনাব আলী মুন্সী।
রাজনৈতিক ও কর্মজীবন
বিএনপির বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মতিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসন থেকে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক সংসদ সদস্য। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সাবেক কুমিল্লা-২৩ (বর্তমানে চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য ছিলেন।
তিনি হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন।
মৃত্যু
মতিন ২৬ মে ২০২০ সালে ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সংসদ সদস্য:
সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।
