খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই অক্টোবর ২০২২, ১২:১৮ পিএম
এম এ খায়ের বাংলাদেশের বাগেরহাট জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খুলনা-১ ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
Table of Contents

এম এ খায়ের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।
এম এ-খায়ের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে ও ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।


মন্তব্য