,

মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, লাখ টাকা’ জরিমানা।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে’ কেন্দ্র করে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে এক লাখ’ টাকা জরিমানা করেছেন আদালত।

মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৭ আগস্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন সর্বোচ্চ আদালত।


পরে ২৪ আগস্ট আপিল বিভাগে হাজির হয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় নিঃশর্ত ক্ষমা চান জাহাঙ্গীর আলম। সেদিন আদালত অবমাননার রুলের শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়।

 

মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

 

এর আগে গত ৩ আগস্ট জাহাঙ্গীর আলমের দেয়া বক্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।