,

বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া , বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণসহায়তা করবে দক্ষিণ কোরিয়া। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে।

রোববার ঢাকায় দুই সরকারের কর্মকর্তাদের মধ্যে এ-সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারে নমনীয় ঋণসহায়তা প্রদান করে আসছে।

বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

কোরিয়া সরকারের সহায়তায় ৬১ কোটি ৯৮ লাখ ডলার ব্যয়ে এরই মধ্যে ১৬টি প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া প্রায় ৬২ কোটি ডলার ব্যয়ে ৭টি প্রকল্প বর্তমানে বাস্তবায়ন করা হচ্ছে। কোরিয়া বাংলাদেশকে এখন পর্যন্ত ১৩১ কোটি ডলারের নমনীয় ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুক্তিটি স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান এবং কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী সিয়ং-উক কিম। অন্যটি স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক তায়ে-সু কিম।

 

জি২০-কে বৈশ্বিক চ্যালেঞ্জ কাটাতে প্রচেষ্টা চালানোর আহ্বান শাহরিয়ারের

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।