ইসরায়েলের সমর্থনে আবেগঘণ ‘সমর্থন, গাজায় শিশু ‘হত্যা নিয়ে কিছুই বললেন না বাইডেন।ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসএর সশস্ত্র শাখা কাশিম ব্রিগেডসে যোদ্ধার গত শনিবার ইসরায়েলে আকস্মিক বড় হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় নৃশংস হামলা উপত্যাকাটি ধ্বংসস্তুপে পরিণত করছে।
এমনই পরিস্থিতিতে গত মঙ্গলবার (১০ অক্টোবর) নতুন করে আবেগঘণ বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইসরায়েলের সমর্থনে আবেগঘণ সমর্থন, গাজায় শিশু হত্যা নিয়ে কিছুই বললেন না বাইডেন
বাইডেন তার বক্তব্যে বলেছেন, হামাস ইসরায়েলে নৃশংসতা চালিয়েছে, শিশুদের হত্যা করেছে।তিনি আরও বলেন, ‘এটি হলো ট্র্যাজেডি, চূড়ান্ত পর্যায়ের নৃশংতা।
বাইডেন বলেন, আমরা অপূরণীয় ক্ষতির শিকার ইসরায়েলের পাশে থাকব, সমর্থন জানিয়ে যাব। আমরা ঘৃণা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখব।’
তবে ইসরায়েলে হামাসের হামলার ব্যাপারে কথা বললেও গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা এবং শত শত নারী-শিশু হত্যার ব্যাপারে একটি কথাও বলেননি বাইডেন।
প্রতিক্রিয়া হামাস বলেছে, বাইডেনের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে হামাস বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ‘ইসরায়েলি সরকারের অপরাধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো সন্ত্রাসবাদকে’ আড়াল করার চেষ্টা করেছেন বাইডেন।