খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই নভেম্বর ২০২২, ৪:৯ পিএম
ইউসুফ আব্দুল্লাহ হারুন হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৫১ নং (কুমিল্লা-৩) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।
Table of Contents

ইউসুফ আব্দুল্লাহ হারুন ১৯৪৭ সালের ১৫ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার মুরাদানগর উপজেলার ধামগর ইউনিয়নের ভুবনগর গ্রামে একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হারুন-অর-রশিদ কুমিল্লা-৩ আসনের সাবেক সাংসদ এবং মাতা নুরজাহান রশীদ।
সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।


মন্তব্য