জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিয়ে আলোচনা নয়: রাশিয়া

রাশিয়া স্পষ্ট জানিয়েছে যে, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে তারা কোনো ধরনের কাঠামোর মধ্যেই আলোচনা করবে না।

 

বৃহস্পতিবার মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়া এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দূরপ্রাচ্যে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে বলেন, “ইউক্রেনে বিদেশি হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। এ নিয়ে রাশিয়া কোনো ধরনের কাঠামোতে আলোচনা করবে না।”

এই মন্তব্যের মাধ্যমে মস্কো স্পষ্ট করেছে, বিদেশি সেনা মোতায়েন নিয়ে আন্তর্জাতিক বা আঞ্চলিক আলোচনায় তারা অংশ নেবে না।

Tags :

আন্তর্জাতিক ডেস্ক, জিলাইভ

Recent News