আরো একদিন বাড়লো ঈদের ছুটি। অবশেষে ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ ছাড়া বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে।
গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ঈদের ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

আরো একদিন বাড়লো ঈদের ছুটি
তিনি বলেন, সামনে কোরবানি ঈদ। এ সময় আইনশৃঙ্খলা যাতে ইয়ে (বিশৃঙ্খলা) না হয়। বাঙালিরা সবসময় ঘরমুখো। আমরা সবাই মা-বাবা, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে চাই। এ কারণে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও (বাড়ি যান অনেকেই), বহু লোক মারা যায় কিন্তু। গত ঈদে আলহামদুলিল্লাহ ভ্রমণটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিল। অন্য বছরের মত এত ইয়ে (দুর্ঘটনা) হয়নি।
পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার (১৯ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই ঈদ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরবি বছর ১৪৪৪ হিজরি সনের ১১তম মাস জিলকদের ২৯তম দিন সোমবার। আর মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এবছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২০ জুন)।