আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন , সদস্য বুশরা আফরিন

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি’ কমিটি গঠন , সদস্য বুশরা ‘আফরিন। ঢাকা উত্তর সিটির এলোমেলো উন্নয়ন কাজের ফলে শহর বিভিন্নভাবে নষ্ট হচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে। শহরের পরিবেশ ও সৌন্দর্যঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরি সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি করপোরেশন ২১ সদস্যের আরবান ‘ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি’ গঠন করেছে।

এই কমিটি আরবান ‘ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করবে। যার সদস্য হিসেবে রয়েছেন অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন , সদস্য বুশরা আফরিন

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন , সদস্য বুশরা আফরিন

মঙ্গলবার ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরবান’ ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে। কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে। কমিটির সদস্য হিসেবে স্থপতি ইকবাল হাবিব আছেন।

 

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন , সদস্য বুশরা আফরিন

 

কমিটির গুরুত্বপূর্ণসদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা।

Leave a Comment