তিন আইনজীবী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলাম।
এর আগে গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আদালতের এজলাসে হট্টগোলের ওই ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট গত ৫ জানুয়ারি আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবীকে তাঁদের ভূমিকার ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন।
ধার্য তারিখে তিন আইনজীবী আদালতে হাজির হন। সেদিন তাদের পক্ষে সময়ের আরজি জানানোর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আজ (১৪ ফেব্রুয়ারি) দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। এর আগে সকালে তিন আইনজীবী আদালতে হাজির হন।
তিন আইনজীবীর পক্ষে আদালতে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।




মন্তব্য