,

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা চালু

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা চালু , প্রশাসনের আশ্বাসের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন উৎপাদনকারী কারখানাগুলোতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।

এর ফলে অক্সিজেন প্ল্যান্ট কারখানাগুলো শনিবার সকাল থেকে চালু হয়েছে।এর আগে শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অক্সিজেন প্ল্যান্ট মালিকরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিনকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিল্প পুলিশ ও জেলা প্রশাসন।

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা চালু

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি জহিরুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

 

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা চালু

বৈঠক শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দিনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়ায় মালিকপক্ষের মধ্যে ক্ষোভ কাজ করছিল। আমরা তাদের বলেছি, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন। আমরা তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এর আগে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্ল্যান্টের মালিক পারভেজ উদ্দিন শান্টুকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানোর প্রতিবাদে শুক্রবার (১৭ মার্চ) থেকে ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়। যদিও প্রশাসনের আশ্বাসে গত রাতেই তা প্রত্যাহার করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।

 

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা চালু

 

উপজেলার বানু বাজারের বিএসবিআরএ কার্যালয়ে আয়োজিত সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।