,

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। বুধবার (১০ মে) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। মূলত সেটিই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে দেবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

এখন সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে আপাতত নিরাপদ আশ্রয় ধাতুটিতে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

চলমান সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আন্তর্জাতিক স্পট মার্কেটে গুরুত্বপূর্ণ ধাতবটির মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০২৭ ডলার ৭৮ সেন্টে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে কাঁটায় ২০৩৫ ডলারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।