,

চাকরির আবেদনেও ভ্যাট দিতে হবে সরকারকে

চাকরির আবেদনেও ভ্যাট দিতে হবে সরকারকে। এবার অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করলে প্রার্থীদেরকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আবেদন ফির ওপর কমিশন দিতে হবে। প্রথমবারের মতো চাকরির আবেদনের ফির সঙ্গে ভ্যাট আদায়ের এ সিদ্ধান্ত নেয়া হলো। চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে সম্প্রতি নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

চাকরির আবেদনেও ভ্যাট দিতে হবে সরকারকে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি’ চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষার ফি নেয়া হবে। পরীক্ষার ফি বাবদ নেয়া অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে, আর ভ্যাট হিসেবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ। ফলে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ কিছুটা বাড়বে।

এতে বলা হয়েছে, নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদের জন্য আবেদন ফি হবে ৬০০ টাকা, দশম গ্রেডের জন্য ৫০০, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ এবং ১৭-২০তম গ্রেডের জন্য ১০০ টাকা।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটকের মাধ্যমে ফি ৬০০ টাকা দিতে হলে চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৬ টাকা নেয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে ৬০০ টাকা ফির সঙ্গে অতিরিক্ত আরও ৬৬ টাকা দিতে হবে।

আগে আবেদন ফির ওপর ১০ শতাংশ কমিশন নেয়ার বিধান থাকলেও কোনো ভ্যাট আদায় করা হতো না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।