
গ্রেপ্তারি পরোয়ানা জারি ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা’ জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ পরোয়ানা’ জারি করেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল গ্রেপ্তারি ‘পরোয়ানা ‘জারির বিষয়টি নিশ্চিত করেন। […]
Read more 







