,

ক্যাটাগরি আন্তর্জাতিক

পশ্চিমা নিষেধাজ্ঞার পর আইএইএর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় : ইরান

পশ্চিমা নিষেধাজ্ঞার পর আইএইএর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় : ইরান

পশ্চিমা দেশগুলোর পুনর্বহাল করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছে ইরান। রোববার (৬ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, “কায়রোতে আইএইএর সঙ্গে স্বাক্ষরিত আমাদের চুক্তি এখন আর কার্যকর নয়।” গত মাসে মিশরের রাজধানী কায়রোতে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ […]
Read more
ফ্লোটিলা অভিযাত্রীদের মধ্যে গ্রেটাসহ ১৬৫ জনকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

ফ্লোটিলা অভিযাত্রীদের মধ্যে গ্রেটাসহ ১৬৫ জনকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

সুইডেনের পরিবেশ আন্দোলন ও রাজনৈতিক কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৫৬ জন অভিযাত্রীকে ইসরায়েল গ্রিসে ফেরত পাঠাচ্ছে। শনিবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল আই ২৪ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে গ্রিসের নাগরিকদের সঙ্গে গ্রেটাসহ মোট ১৬৫ জন অভিযাত্রী একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের […]
Read more
ভারতের জয়পুরে হাসপাতালে অগ্নিকাণ্ড, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

ভারতের জয়পুরে হাসপাতালে অগ্নিকাণ্ড, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনা ঘটে রোববার (৫ অক্টোবর) গভীর রাতে। আগুন কীভাবে লেগেছে তা এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকলের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। […]
Read more
নোবেল পুরস্কার ঘোষণা আজ থেকে শুরু

নোবেল পুরস্কার ঘোষণা আজ থেকে শুরু

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই নিয়ম অনুযায়ী, আজ ২০২৫ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম প্রকাশ করা হবে। নোবেল পুরস্কার মোট ছয়টি বিভাগে ছয় দিন ধরে ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হবে— চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি […]
Read more
নতুন প্রজন্মের আধুনিক অস্ত্র উন্মোচন করলেন কিম জং উন

নতুন প্রজন্মের আধুনিক অস্ত্র উন্মোচন করলেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত “ডিফায়েন্স ডেভেলপমেন্ট–২০২৫” সামরিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই প্রদর্শনীর মধ্য দিয়ে দেশটি তাদের নতুন প্রজন্মের আধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্মোচন করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা । কোরিয়ান ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে কিম জং উন বলেন, “এই আয়োজন আমাদের পারমাণবিক প্রতিরোধকেন্দ্রিক সামরিক […]
Read more
নেপাল ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, প্রাণহানি ৬৭

নেপাল ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, প্রাণহানি ৬৭

ভারী বৃষ্টিপাতের ফলে নেপাল ও ভারতের দার্জিলিংয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। টানা কয়েক দিনের প্রবল বর্ষণে দুই অঞ্চলের বহু এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার থেকে অব্যাহত বৃষ্টিতে নেপালে অন্তত ৪৭ জন এবং ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় আরও ২০ জন প্রাণ হারিয়েছেন। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে […]
Read more
ইসরায়েলে আটক চার ফরাসি এমপির অনশন, ফ্রান্স সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

ইসরায়েলে আটক চার ফরাসি এমপির অনশন, ফ্রান্স সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

ফিলিস্তিনের গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন চারজন ফরাসি বামপন্থী সংসদ সদস্য। আটক অবস্থায় তাঁরা অনশন শুরু করেছেন বলে নিশ্চিত করেছে তাঁদের রাজনৈতিক দল ‘ফ্রান্স আনবাউড’ (La France Insoumise)। রোববার ফরাসি গণমাধ্যম ‘ফ্রান্সইনফো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি জানান, “আমরা তাঁদের কাছ থেকে কোনো সরাসরি […]
Read more
দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, বন্ধ সব পর্যটন কেন্দ্র

দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, বন্ধ সব পর্যটন কেন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টির ফলে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু মানুষ আহত বা নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সমস্ত পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি […]
Read more
‘এবার আর সংযম দেখাবো না’—ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

‘এবার আর সংযম দেখাবো না’—ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি জানিয়েছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন কোনো সংঘাতের পরিস্থিতি ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দিয়েছে। রোববার (৫ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের হুঁশিয়ারির একদিন আগে, […]
Read more
তিবলিসিতে বিক্ষোভ-বিস্ফোরণ: পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

তিবলিসিতে বিক্ষোভ-বিস্ফোরণ: পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনার স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জর্জিয়ার রাজধানী তিবলিসি উত্তাল হয়ে উঠেছে। শনিবার, ৪ অক্টোবর, রাজধানীর রাস্তায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাগরিক নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জলকামান এবং পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বহুজনকে […]
Read more
1 362 363 364 365 366 485

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।