,

ক্যাটাগরি সর্বশেষ সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাতজনের মধ্যে ছিলেন পরিবারের বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, […]
Read more
দা হাতে যুবকের তাণ্ডব, প্রাণ গেল মা-ভাতিজির

দা হাতে যুবকের তাণ্ডব, প্রাণ গেল মা-ভাতিজির

কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং ছয় মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ভাবী রাবেয়া আক্তার। ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ায় মোস্তফা […]
Read more
জ্বালানি তেলের দাম বৃদ্ধি চুয়াডাঙ্গার অধিকাংশ পাম্পে তেল দেয়া বন্ধ ভোগান্তিতে চালকরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি চুয়াডাঙ্গার অধিকাংশ পাম্পে তেল দেয়া বন্ধ ভোগান্তিতে চালকরা

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার পর শহর ও জেলার কয়েকটি এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়। এতে রাতের বেলায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েন। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশন, […]
Read more
কলি হত্যা রিমান্ডে মোস্তফার দেওয়া তথ্যে নতুন মোড়

কলি হত্যা: রিমান্ডে মোস্তফার দেওয়া তথ্যে নতুন মোড়

পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিককে রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পর শিশুটিকে মুদি দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। […]
Read more
শুভ জন্মদিন, বিশ্বজয়ী অভিনেত্রী সোফিয়া লরেন

শুভ জন্মদিন, বিশ্বজয়ী অভিনেত্রী সোফিয়া লরেন

“তোমার কথা বলা যেন মধুবালা, হাঁটাচলা সোফিয়া লরেন”—অঞ্জন দত্তের গানের এই পঙ্‌ক্তিতে বাংলা সংস্কৃতির সঙ্গে বিশ্ব চলচ্চিত্রের এক কিংবদন্তি নামের অনন্য সংযোগ তৈরি হয়েছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয়প্রতিভার সমন্বয়ে যিনি কয়েক দশক ধরে আন্তর্জাতিক চলচ্চিত্রের দর্শকদের মুগ্ধ করেছেন, সেই ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেনের আজ জন্মদিন। ১৯৩৪ সালের ২০ সেপ্টেম্বর ইতালির রোমে জন্মগ্রহণ করেন সোফিয়া লরেন। […]
Read more
পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের চারজন আহত

পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের চারজন আহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় পাওনা মজুরির ৬০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের জহিরুল (৩৫), তাঁর দুই ভাই রেজাউল (৩০) ও খায়রুল (২৭) এবং তাঁদের মা […]
Read more
মরিয়মের মৃত্যু এমপি গাজী নজরুলসহ দুজনের রিমান্ড আবেদন

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলসহ দুজনের রিমান্ড আবেদন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত […]
Read more
সারের দাবিতে আন্দোলন, মামলার ভয়ে ঘরছাড়া কৃষকদের

সারের দাবিতে আন্দোলন, মামলার ভয়ে ঘরছাড়া কৃষকদের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে বিক্ষোভের ঘটনায় করা মামলার পর অন্তত পাঁচটি গ্রামের কৃষকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কায় অনেকেই রাতে বাড়িতে থাকছেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে আমন ধান ও শীতকালীন সবজির খেতে নিয়মিত পরিচর্যাও ব্যাহত হচ্ছে। চলতি মাসের শুরুতে সারের দাবিতে আয়োজিত বিক্ষোভের সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময়ের […]
Read more
অপ্রতিম হত্যা তুহিনের ফোনে মিলল নতুন সূত্র

অপ্রতিম হত্যা: তুহিনের ফোনে মিলল নতুন সূত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোনে একের পর এক কল আসতে থাকে। সেই কলের সূত্র ধরে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে […]
Read more
স্মরণ নৃত্যশিল্পের কিংবদন্তি গওহর জামিল

স্মরণ: নৃত্যশিল্পের কিংবদন্তি গওহর জামিল

বাংলাদেশের নৃত্যশিল্পের বিকাশ ও আধুনিক নৃত্যচর্চার ইতিহাসে গওহর জামিল একটি গুরুত্বপূর্ণ নাম। সৃজনশীলতা, অধ্যবসায় এবং শিল্পের প্রতি গভীর নিষ্ঠার মাধ্যমে তিনি নৃত্যকে শুধু মঞ্চের পরিবেশনা হিসেবে দেখেননি; বরং বাংলার মানুষের জীবন, সংস্কৃতি, প্রকৃতি ও মানবিক অনুভূতি প্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯২৫ […]
Read more
1 6 7 8 9 10 1,009

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।