,

লেখক: মোঃ সাকিব হোসেন | উপ-সম্পাদক । জিলাইভ বাংলা

বিয়েবাড়ির খাবারে বিষক্রিয়া, একজনের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়েবাড়ির খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জয়দেব, রেহেনা বেগম, বাবু, জাহিদুল ইসলাম ও মোজাফফর রহমানসহ অন্তত আরও ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩৮)। […]
Read more

শিগগিরই নতুন রাজনৈতিক জোট আসছে: এনসিপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, এই জোট হবে ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজি বিরোধী এবং দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি থাকবে। সোমবার (২৫ নভেম্বর) রাতের সংবাদ সম্মেলনে রাজধানীর বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের […]
Read more

মুগ্ধর ম্যুরালে কালি, তীব্র নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত একটি ম্যুরালে কালি নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের মধ্যে সদর উপজেলার চিনাইর এলাকায় চিনাইর ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ম্যুরালটিতে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কে বা কারা এই কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি প্রকাশ্যে আসার […]
Read more

হানিওয়েল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিক বিক্ষোভ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা বিক্ষোভে নামেন। খবর লেখা পর্যন্ত দুপুর ১টা ৩০ মিনিটে বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল। কারখানার সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত […]
Read more

মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ শুরু

আজ মঙ্গলবার থেকে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে যাত্রীরা যেকোনো স্থান থেকে কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল […]
Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শিগগিরই তাঁদের পদায়ন কার্যকর হবে। লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত […]
Read more

রামগঞ্জে ব্যবসায়ী আনোয়ারের হত্যাকাণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ঘটনা ঘটে। নিহত আনোয়ার নাগমুদ বাজারে কনফেকশনারির ব্যবসা করতেন এবং সাহারপাড়া এলাকার আলী রেজা বেপারীর বাড়ির বাসিন্দা ছিলেন। অভিযুক্ত যুবক ইউছুফ, একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে, প্রবাস থেকে দেশে ফিরে […]
Read more

ইথিওপিয়ায় ১২ হাজার বছরের নিস্ক্রিয় আগ্নেয়গিরি হাইলি গুব্বি সক্রিয়

পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছরের নিষ্ক্রিয়তার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের ঘন মেঘ আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে এবং তা ধীরে ধীরে ইয়েমেন, ওমান, ভারতের ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও পৌঁছে গেছে। স্থানীয় সময় রবিবার (২৩ নভেম্বর) […]
Read more

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শাহজাহান চৌধুরীর মন্তব্যে তীব্র প্রতিবাদ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। গত ২৪ নভেম্বর, সোমবার রাতে প্রকাশিত প্রতিবাদলিপিতে বলা হয়—সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর তারা বিষয়টি লক্ষ্য করেছে। অ্যাসোসিয়েশন মন্তব্যটি পুলিশের প্রতি অবমাননাকর এবং উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ বলে উল্লেখ করেছে। শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে বলেন, নির্বাচনী এলাকায় প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে আনতে […]
Read more

রাজধানীতে চাঁদাবাজি–ব্যবসায়ীরা আতঙ্কে

পল্লবীর এক ব্যবসায়ীকে পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হুমকি দেওয়া হয়েছে; টাকা না দিলে তাঁকে ও পরিবারের সদস্যদের হত্যা করার ভয় দেখানো হয়েছে। নির্ধারিত টাকা না দেওয়ায় ব্যবসায়ীর পায়ে গুলি করা হয়। এ ঘটনার পর ব্যবসায়ী পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। গত বছরের ৫ আগস্টের পর রাজধানী ও দেশজুড়ে নীরব চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। চট্টগ্রামের এক […]
Read more
1 … 310 311 312 313 314 … 323

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।