,

যুক্তরাষ্ট্রের গির্জায় ভয়াবহ গুলিবর্ষণে পোপের শোক

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গির্জায় প্রার্থনায় অংশ নেওয়া স্কুল শিক্ষার্থীদের ওপর এক বন্দুকধারীর হামলায় গভীর শোক প্রকাশ করেছেন পোপ চতুর্দশ লিও।

বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গির্জায় এই গুলিবর্ষণের ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’। এ ঘটনায় দুই শিশু নিহত হয়েছে এবং আরও অন্তত ১৭ জন আহত হয়েছে।

রোম থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভ্যাটিকান থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে প্রথম আমেরিকান পোপ এই ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন। বিশেষ করে শিশু হারানো পরিবারগুলোর শোক ও দুঃখ ভাগ করে নিয়েছেন তিনি।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।