,

গাজায় সংঘর্ষে ৫ ইসরাইলি সেনা নিহত, দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলছে

উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের পরিবারকে খবর জানানো হয়েছে।

এদিকে, গাজায় চলমান প্রায় দুই বছরের যুদ্ধের সর্বশেষ দফায় যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে কাতারের দোহায়। রোববার থেকে ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা একই ভবনের ভিন্ন ভিন্ন কক্ষে বসে আলোচনায় অংশ নিচ্ছেন।

তবে এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানান, সোমবারের বৈঠকে কোনও অগ্রগতি হয়নি। আলোচনায় নতুন করে যুক্ত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের। তিনি এই সপ্তাহে যুদ্ধবিরতির সম্ভাবনা এগিয়ে নিতে চেষ্টা করবেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।