ন্যাটোর ৫ শতাংশ ব্যয় বহনের দরকার নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

ন্যাটোর ব্যয় কাঠামোয় যুক্তরাষ্ট্রকে ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে বাধ্য করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার মরিসটাউনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জোটের অন্যান্য সদস্য দেশগুলোর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না আমাদের এ লক্ষ্যমাত্রা পূরণ করা উচিত। তবে আমার মতে, ন্যাটোর অন্য সদস্য দেশগুলোর এটি অবশ্যই করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ন্যাটোকে সমর্থন করে আসছি। অনেক ক্ষেত্রেই প্রায় পুরো খরচ আমাদেরই বহন করতে হচ্ছে। তাই এই বোঝা আমাদের না নিয়ে অন্যদের নেয়া উচিত।’