,

ইসরাইলের হামলায় ইরানের দুই শীর্ষ জেনারেল নিহত

ইসরাইলি হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

তেহরান থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্যমতে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি এবং ডেপুটি হেড অব অপারেশনস জেনারেল মেহদি রব্বানি এই হামলায় নিহত হয়েছেন। উভয়কে ‘শহিদ’ ঘোষণা করা হয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।