,

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় ৩৩ জন নিহত, অর্ধেকের বেশি শিশু

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের একদিন পর ফের বিমান হামলায় অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

রোববার গাজা উপত্যকা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি বাহিনীর এই হামলায় দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কয়েকটি তাঁবু লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। এতে ২২ জন নিহত হন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, ইসরাইল গত শনিবার আরও বড় সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়। তার পরদিনই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটলো।

গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।