,

গাজায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিল ইসরাইল

গাজা উপত্যকায় সম্ভাব্য মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। তবে ইসরাইলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, বর্তমানে ফিলিস্তিনি এই ভূখণ্ডে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত রয়েছে।

জেরুজালেম থেকে এএফপির খবরে বলা হয়েছে, ‘প্রয়োজন হলে’ মানবিক সহায়তা বিতরণের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে এ সহায়তা যেন হামাসের নিয়ন্ত্রণে না যায় এবং সংগঠনটির শাসনক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনার সময় নিরাপত্তা মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়, গাজা উপত্যকায় বর্তমানে পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে।

উল্লেখ্য, দুই মাসেরও বেশি সময় ধরে গাজা ইসরাইলি অবরোধের মুখে রয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।