,

ইউক্রেন যুদ্ধের আলোচনায় রাশিয়াকে যুক্ত করতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে আলোচনায় সম্পৃক্ত করতে চীনের সাহায্য কামনা করেছেন।

এএফপি’র খবরে জানানো হয়েছে, বেইজিং থেকে বৃহস্পতিবার সকালে ব্যারোট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে বলেন, চীন ইউক্রেন যুদ্ধের সমাধান আনার জন্য রাশিয়াকে আলোচনায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, “ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য ফ্রান্স এবং চীনের মধ্যে সমন্বয় প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, “রাশিয়াকে গুরুতর ও সৎ বিশ্বাসের প্রস্তাব নিয়ে আলোচনায় আসতে রাজি করানোর ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।